মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

অপরাধ দমনে কেবল শাস্তি নয়, কাউন্সেলিং ও প্রযুক্তিতে জোর দিচ্ছে পুলিশ

সমাজে অপরাধ নিয়ন্ত্রণে শুধুমাত্র কঠোর শাস্তিই যথেষ্ট নয়, বরং অপরাধীদের মানসিক পরিবর্তন ও সচেতনতা বৃদ্ধিতে কাউন্সেলিং অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। নড়াইলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি জানান, আধুনিক পুলিশিং ব্যবস্থায় এখন শাস্তির পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সাধারণ মানুষকে দূরে রাখতে উদ্বুদ্ধকরণ কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বুধবার দুপুরে নড়াইল পুলিশ সুপারের সম্মেলন কক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এই সভায় ডিআইজি আরও বলেন, অপরাধের ধরণ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। গতানুগতিক পদ্ধতির চেয়ে প্রযুক্তি নির্ভর পুলিশিং এখন সময়ের দাবি। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের শনাক্ত করতে উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে বলেন, মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

সভায় সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে ডিআইজি বলেন, অপরাধ দমনে পুলিশের পাশাপাশি গণমাধ্যম ও সাধারণ জনগণের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। অনুষ্ঠানে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন সিকদারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৬ আগস্ট কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমান: জামায়াতকে যোগ দেওয়ার আহ্বান মেজর আক্তারের

অপরাধ দমনে কেবল শাস্তি নয়, কাউন্সেলিং ও প্রযুক্তিতে জোর দিচ্ছে পুলিশ

আপডেট সময় : ০৮:৫৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬