মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘গবেষক তৈরি’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

চিকিৎসাবিজ্ঞানে আন্তর্জাতিক মানের গবেষক তৈরির লক্ষ্যে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (চমেবি) দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে ‘ফ্রম কিউরিওসিটি টু পাবলিকেশন’ শিরোনামে এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজের ৪৫ জন শিক্ষার্থী প্রতিনিধি অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের সায়েন্টিফিক রিভিউ কমিটির সভাপতি অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন ডা. আয়েশা আহমেদ খান। কর্মশালায় গবেষণার প্রাথমিক ধাপ থেকে শুরু করে আন্তর্জাতিক জার্নালে প্রকাশনা পর্যন্ত বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

সমাপনী বক্তব্যে বক্তারা বলেন, আধুনিক চিকিৎসা সেবায় গবেষণার কোনো বিকল্প নেই এবং এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে দক্ষ গবেষক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

Bizzo Casino: Vincite Veloci e Gioco ad Alta Intensità in Movimento

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘গবেষক তৈরি’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

আপডেট সময় : ০৬:৩৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬