মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত করতে কাল স্থায়ী কমিটির বৈঠক

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় বিএনপির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক আহ্বান করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বৈঠকেই দেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে দলের মনোনীত প্রার্থীর নাম চূড়ান্ত করা হবে এবং এরপরই আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

দলীয় সূত্রে জানা গেছে, নীতিনির্ধারণী পর্যায়ে প্রার্থী নির্বাচন নিয়ে ইতিপূর্বে বিভিন্ন পর্যায়ে আলোচনা সম্পন্ন হয়েছে। আগামীকালকের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্তের পর ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তা দাখিল করা হবে।

রাজনৈতিক মহলে ইতিপূর্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ব্যাপকভাবে আলোচনায় এলেও দলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক নাম প্রকাশ করা হয়নি। বর্তমান নির্বাচিত সরকারের অধীনে এই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৬ আগস্ট কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমান: জামায়াতকে যোগ দেওয়ার আহ্বান মেজর আক্তারের

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত করতে কাল স্থায়ী কমিটির বৈঠক

আপডেট সময় : ০৮:৫১:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬