মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

দেশে ডিজিটাল লেনদেনে নতুন মাত্রা: পিএসপি লাইসেন্স পেল বাংলালিংকের ‘নিও পিএসপি’

দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে চূড়ান্ত লাইসেন্স পেয়েছে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ‘নিও পিএসপি লিমিটেড’। পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস আইন, ২০২৪-এর আওতায় বাংলাদেশ ব্যাংক এই অনুমোদন প্রদান করেছে।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে অবহিত করা হয়েছে। এর ফলে নিও পিএসপি এখন থেকে দেশে ই-ওয়ালেট সেবা, অনলাইন কেনাকাটা, ইউটিলিটি বিল পরিশোধসহ বিভিন্ন ধরনের ডিজিটাল লেনদেন পরিচালনা করতে পারবে। বর্তমানে দেশে লাইসেন্সপ্রাপ্ত পিএসপি প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নির্ধারিত শর্ত ও বিধিবিধান মেনে এই প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম পরিচালনা করবে। আধুনিক ফিনটেক সেবার মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় ডিজিটাল লেনদেন পৌঁছে দিতে বর্তমান সরকারের স্মার্ট ইকোনমি গড়ার লক্ষ্যে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে অপহৃত স্কুলছাত্র উদ্ধার, সাবেক স্ত্রীকে ফিরে পেতে ফুপার কাণ্ড

দেশে ডিজিটাল লেনদেনে নতুন মাত্রা: পিএসপি লাইসেন্স পেল বাংলালিংকের ‘নিও পিএসপি’

আপডেট সময় : ০৭:৫৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬