মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

বাংলাদেশে বিনিয়োগের দ্বার উন্মোচিত: তারেক রহমানের আশ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান বাংলাদেশে বিনিয়োগের জন্য অত্যন্ত অনুকূল পরিবেশ বিরাজ করছে। তিনি আগ্রহীদের সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন।

সম্প্রতি সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এই আশ্বাস ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির জানান, অ্যামচেম বাংলাদেশের সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামাল আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদল প্রধানমন্ত্রীকে জানায়, প্রায় দুই মাস আগে তাদের নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে এবং তারা বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ ও দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদারে কাজ করছে।

এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশের ওপর জোর দেন এবং বিদেশি বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সকল প্রকার সহায়তা প্রদানে সরকারের সদিচ্ছার কথা পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে শাশুড়ি হত্যা মামলা: ১৪ বছর পর ঘাতক জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

বাংলাদেশে বিনিয়োগের দ্বার উন্মোচিত: তারেক রহমানের আশ্বাস

আপডেট সময় : ০৫:৩১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬