মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

নেটিজেনদের হৃদয়ে জায়গা করে নিয়েছে জিয়া হকের ‘জুলাই’ গান

জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতি ও সেই আন্দোলনের চেতনাকে উপজীব্য করে রচিত ‘জুলাই’ গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। জনপ্রিয় কবি ও গীতিকার জিয়া হকের কথায় গানটিতে সুরারোপ ও কণ্ঠ দিয়েছেন শিল্পী আবু উবায়দা। গত সোমবার দুপুরে শিল্পীর ফেসবুক পেজে গানটির ডেমো সংস্করণ প্রকাশের পরপরই তা ভাইরাল হয়ে যায়। মাত্র কয়েক ঘণ্টায় গানটি প্রায় ১০ লাখ ভিউ অতিক্রম করেছে।

শিল্পী আবু উবায়দা গানটি প্রসঙ্গে বলেন, ‘জুলাইয়ের সেই উত্তাল দিনগুলো, ভয়, সাহস এবং আমাদের আত্মত্যাগের অনুভূতিগুলোকে এই গানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এটি কেবল একটি গান নয়, বরং আমাদের প্রতিবাদের একটি ভাষা। আশা করি, জুলাইয়ের চেতনা ধারণ করতে এই গানটি সাধারণ মানুষকে অনুপ্রাণিত করবে।’

গীতিকার জিয়া হক বলেন, ‘গানটি শ্রোতাদের হৃদয়ে গভীরভাবে দাগ কাটছে কারণ এতে সাধারণ মানুষের মনের কথাই প্রতিধ্বনিত হয়েছে। এটি জুলাই বিপ্লবের একটি ঐতিহাসিক দলিল হিসেবে টিকে থাকবে বলে আমাদের বিশ্বাস।’ গানের কিছু পঙক্তি, বিশেষ করে ‘জুলাই আমার বুকের ভেতর ইনকিলাবের ফুল’ এবং ‘জুলাই আমার প্রতিবাদের প্রতিরোধের ডানা’—নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

উল্লেখ্য, এর আগে জুলাই আন্দোলনের অন্যতম নায়ক শহীদ শরিফ ওসমান হাদিকে কেন্দ্র করে জিয়া হকের লেখা বেশ কিছু বিপ্লবী কবিতা ও গান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। নতুন এই গানটি সেই ধারাবাহিকতায় জুলাইয়ের স্মৃতিকে বর্তমান প্রজন্মের কাছে আরও জীবন্ত করে তুলেছে বলে মনে করছেন বোদ্ধারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে অপহৃত স্কুলছাত্র উদ্ধার, সাবেক স্ত্রীকে ফিরে পেতে ফুপার কাণ্ড

নেটিজেনদের হৃদয়ে জায়গা করে নিয়েছে জিয়া হকের ‘জুলাই’ গান

আপডেট সময় : ০৬:৪১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬