মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

সিঙ্গার বাংলাদেশে বেকো’র নতুন প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন উন্মোচন

দেশের হোম অ্যাপ্লায়েন্স শিল্পকে নতুন রূপ দেওয়ার ধারাবাহিক প্রতিশ্রুতির অংশ হিসেবে, তুরস্কের বিখ্যাত কোচ হোল্ডিং-এর ফ্ল্যাগশিপ ব্র্যান্ড বেকো’র সহযোগী প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড স্থানীয় বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে নতুন ‘বেকো প্রাইম্যাক্স সিরিজ’ টেলিভিশন লাইনআপ। এই উন্মোচন সিঙ্গার বাংলাদেশের রূপান্তরের যাত্রায় একটি নতুন মাইলফলক, যা বাংলাদেশি গ্রাহকদের হাতের নাগালে বৈশ্বিক প্রযুক্তি ও তুর্কি প্রকৌশলের মান পৌঁছে দেওয়ার কোম্পানির প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করে।

বেকো প্রাইম্যাক্স টেলিভিশন সিরিজটি বাংলাদেশি পরিবারগুলোর জন্য উন্নত হোম এন্টারটেইনমেন্ট প্রযুক্তিকে আরও সহজলভ্য করার দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। কিউলেড (QLED) এবং মিনি এলইডি (Mini LED) উভয় ভ্যারিয়েন্টেই পাওয়া যাচ্ছে নতুন এই লাইনআপ। এতে প্রিমিয়াম পিকচার কোয়ালিটি, ইন্টেলিজেন্ট ফিচার, ইমার্সিভ অডিও এবং নিরবচ্ছিন্ন স্মার্ট কানেক্টিভিটি রয়েছে, যা গ্রাহকদের এক নতুন প্রজন্মের দারুণ ভিউয়িং এক্সপেরিয়েন্স দেবে।

বেকো প্রাইম্যাক্স QLED সিরিজ টেলিভিশনগুলো ৪৩, ৫০, ৫৫ এবং ৬৫ ইঞ্চি স্ক্রিন সাইজে পাওয়া যাচ্ছে। অন্যদিকে, এর ফ্ল্যাগশিপ ৭৫ ইঞ্চি Mini LED মডেলটি উন্নত QD Mini LED প্রযুক্তি ব্যবহার করে চমৎকার এক সিনেমাটিক অভিজ্ঞতা নিশ্চিত করে। আধুনিক গ্রাহকদের জীবনযাত্রার কথা মাথায় রেখে তৈরি এই সিরিজে কোয়ান্টাম ডট প্রযুক্তি, MEMC সহ HSR 120Hz রিফ্রেশ রেট, ডলবি ভিশন, ডলবি অ্যাটমস, ফার-ফিল্ড ভয়েস কন্ট্রোল এবং অফিশিয়াল গুগল টিভি প্ল্যাটফর্ম যুক্ত করা হয়েছে। ফলে নেটফ্লিক্স, ইউটিউব এবং অ্যামাজন প্রাইম ভিডিওর মতো জনপ্রিয় স্ট্রিমিং অ্যাপগুলো খুব সহজেই ব্যবহার করা যায়।

নতুন এই উন্মোচন প্রসঙ্গে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম. এইচ. এম. ফাইরোজ বলেন, “বেকো প্রাইম্যাক্স টেলিভিশন সিরিজের উন্মোচন বাংলাদেশি গ্রাহকদের কাছে বৈশ্বিক প্রযুক্তি এবং তুর্কি ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড পৌঁছে দেওয়ার যে প্রতিশ্রুতি আমাদের, তারই প্রতিফলন। আমাদের রূপান্তর যাত্রা এবং স্থানীয় উৎপাদনে ধারাবাহিক বিনিয়োগের মাধ্যমে আমরা বিশ্বমানের পণ্য সরবরাহে বদ্ধপরিকর।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষমতাসীন যুবদল নেতা মাদক সেবনকালে আটক, দল থেকে বহিষ্কার ও কারাদণ্ড

সিঙ্গার বাংলাদেশে বেকো’র নতুন প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন উন্মোচন

আপডেট সময় : ০৬:৪০:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬