মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির নতুন কমিটি: একরামুল আহ্বায়ক, টিপু সদস্য সচিব

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম উত্তর জেলা শাখার ৭২ সদস্যের একটি নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে একরামুল হককে আহ্বায়ক, আব্দুল করিম টিপুকে সদস্য সচিব এবং তানজিদ রহমানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

দলটির সদস্য সচিব আখতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সোমবার রাতে এই কমিটির অনুমোদন দেন। নবগঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে এবিএস মোরশেদ এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে রুবেল আনসারী ও অ্যাডভোকেট আনোয়ার খোকনসহ আরও ১৪ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যেই এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটির নেতারা দায়িত্ব গ্রহণের পর জানিয়েছেন, তারা তৃণমূল পর্যায়ে দলের ভিত্তি মজবুত করা এবং নাগরিক অধিকার আদায়ের আন্দোলনে চট্টগ্রাম উত্তর জেলায় এনসিপিকে একটি অগ্রণী ভূমিকায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

তারা আরও আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনে পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে দলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করা সম্ভব হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিফার রাজনীতিতে ট্রাম্পের হস্তক্ষেপ: ইনফান্তিনোর পক্ষে মার্কিন প্রেসিডেন্টের কড়া বার্তা

চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির নতুন কমিটি: একরামুল আহ্বায়ক, টিপু সদস্য সচিব

আপডেট সময় : ০২:০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬