মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

মেঘনায় ৪,৪০০ বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি, লক্ষাধিক টাকার ক্ষতি

চাঁদপুরের মেঘনা নদীতে তীব্র ঘূর্ণিস্রোতের কবলে পড়ে ৪ হাজার ৪০০ বস্তা সিমেন্টসহ ‘এইচ এম পরিবহন’ নামের একটি ট্রলার ডুবে গেছে। সোমবার দুপুরে নদীবন্দরের প্রবেশমুখে বড় স্টেশন মোলহেডে এ ঘটনা ঘটে। এতে ট্রলার মালিকের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে নারায়ণগঞ্জ থেকে ৪ হাজার ৪০০ বস্তা শাহ সিমেন্ট নিয়ে ট্রলারটি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। দুপুর ২টার দিকে চাঁদপুর নদীবন্দরে প্রবেশের মুখে বড় স্টেশন মোলহেড সংলগ্ন মেঘনা নদীর তীব্র ঘূর্ণিস্রোতে পড়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। তবে স্থানীয় মাঝিদের তৎপরতায় ট্রলারে থাকা চার আরোহীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

চাঁদপুর জেলা সিমেন্টবাহী ট্রলার ও বাল্কহেড মালিক সমিতির সভাপতি আকবর হোসেন মাতব্বর বলেন, সিমেন্টের ক্ষতিপূরণ পাওয়া গেলেও ট্রলার মালিক হানিফ বেপারীর একমাত্র সম্বল ট্রলারটি নদীগর্ভে তলিয়ে যাওয়ায় তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। এতে তার প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে এবং জরুরি সহায়তা প্রয়োজন।

চাঁদপুর সদর নৌ পুলিশের ওসি আজমগীর হোসাইন বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ট্রলারটি উদ্ধারের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, একাধিক অঞ্চলে ক্ষয়ক্ষতি ও আহত

মেঘনায় ৪,৪০০ বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি, লক্ষাধিক টাকার ক্ষতি

আপডেট সময় : ০৭:৫০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬