মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

কুমিল্লা ক্যাডেট কলেজের অভূতপূর্ব সাফল্য: ৪৮ জন শিক্ষার্থীরই জিপিএ-৫

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বরাবরের মতো এবারও ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে কুমিল্লা ক্যাডেট কলেজ। বিজ্ঞান ও মানবিক বিভাগের ৪৯ জন ক্যাডেটের মধ্যে ৪৮ জনই জিপিএ-৫ পেয়ে কলেজের ঐতিহ্য ধরে রেখেছে। এই অসাধারণ ফলাফলে কলেজজুড়ে আনন্দের বন্যা বইছে।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠার পর থেকেই কুমিল্লা ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন পাবলিক পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে আসছে। কঠোর নিয়ম-শৃঙ্খলা এবং পড়াশোনার প্রতি শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষের বিশেষ মনোযোগের কারণেই এই সাফল্য অর্জিত হয়েছে।

কুমিল্লা ক্যাডেট কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন এইচ এম কায়সার আহমেদ, পিএসসি, জিডি (পি) বলেন, ক্যাডেট কলেজ একটি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান। এখানকার শিক্ষার্থীরা দৈনন্দিন কঠোর নিয়ম-শৃঙ্খলার মধ্যে বেড়ে ওঠে। এর পাশাপাশি পড়াশোনার বিষয়েও আমরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। ক্যাডেট শিক্ষার্থীদের এমন ফলাফলে কলেজ কর্তৃপক্ষ অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিফার রাজনীতিতে ট্রাম্পের হস্তক্ষেপ: ইনফান্তিনোর পক্ষে মার্কিন প্রেসিডেন্টের কড়া বার্তা

কুমিল্লা ক্যাডেট কলেজের অভূতপূর্ব সাফল্য: ৪৮ জন শিক্ষার্থীরই জিপিএ-৫

আপডেট সময় : ০২:০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬