মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

নাটোরে ১৪ কোটি টাকার সরকারি জমি উদ্ধার: ৩৫ বছর পর বেদখলমুক্ত হলো পুকুর

নাটোর জেলা প্রশাসন এক দীর্ঘমেয়াদী সফল অভিযানে প্রায় ১৪ কোটি টাকা মূল্যের ১.৩৭ একর সরকারি জমি উদ্ধার করেছে। শহরের দক্ষিণ চৌকির পাড় এলাকায় অবস্থিত হোমিওপ্যাথি কলেজ সংলগ্ন এই মূল্যবান সম্পত্তিটি গত ৩৫ বছর ধরে একই মহল্লার মহসিন আলী ওরফে সোনার অবৈধ দখলে ছিল।

নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) মো. ফরহাদ হোসেন এবং পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই উদ্ধার অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত জমির চারপাশে লাল নিশানা টাঙিয়ে এবং জেলা প্রশাসকের মালিকানার সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে।

নাটোর সদরের সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ হোসেন জানান, উদ্ধারকৃত সম্পত্তিটি সরকারি ১ নং খাস খতিয়ানভুক্ত এবং প্রাকৃতিকভাবে রূপান্তরিত একটি পুকুর। দীর্ঘ ৩৫ বছর ধরে এটি অবৈধভাবে দখল হয়ে ছিল।

প্রশাসন জানিয়েছে, উদ্ধারকৃত এই সাইরাত খাস জমি এখন শ্রেণি পরিবর্তন করে সরকারিভাবে লিজ প্রদান করা হবে। এটি বর্তমান বিএনপি সরকারের ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও অবৈধ দখলমুক্ত করার অঙ্গীকারের একটি সফল দৃষ্টান্ত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিফার রাজনীতিতে ট্রাম্পের হস্তক্ষেপ: ইনফান্তিনোর পক্ষে মার্কিন প্রেসিডেন্টের কড়া বার্তা

নাটোরে ১৪ কোটি টাকার সরকারি জমি উদ্ধার: ৩৫ বছর পর বেদখলমুক্ত হলো পুকুর

আপডেট সময় : ০২:০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬