মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

পর্যটনে জিডিপির অবদান ৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম মন্তব্য করেছেন যে, গত ১৭ বছরে দেশের পর্যটন খাতে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন সাধিত হয়নি। তিনি জানান, বর্তমানে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) পর্যটন খাতের অবদান প্রায় ৩ শতাংশ। তবে, সরকার এই হার আগামীতে ৬ থেকে ৭ শতাংশে উন্নীত করতে চায়।

মঙ্গলবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ট্রাভেল ট্যুরিজম উন্নয়ন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে ট্রাভেল, ট্যুরিজম, এভিয়েশন ও হসপিটালিটি-এই চার খাতকে সমন্বিতভাবে এগিয়ে আসার প্রয়োজন রয়েছে।

মন্ত্রী আফরোজা খানম আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সকল অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি উল্লেখ করেন যে, নতুন এই প্ল্যাটফর্ম অংশীজনদের সম্মিলিতভাবে কাজ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখবে। পর্যটন খাতের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি খাতেরও সক্রিয় ভূমিকা অপরিহার্য।

মন্ত্রী বলেন, পর্যটন খাতের টেকসই উন্নয়ন ও বিকাশে বেসরকারি খাতের অংশীজনদের সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে সরকার নীতিগত সহায়তা ও প্রয়োজনীয় সমর্থন দিতে প্রস্তুত। বর্তমান সরকার এই খাতের উন্নয়ন এবং এর সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে। তিনি আশা প্রকাশ করেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশের পর্যটন খাতকে আরও শক্তিশালী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করা সম্ভব হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান পরিবর্তন না আনলে চাপ অব্যাহত থাকবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

পর্যটনে জিডিপির অবদান ৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের

আপডেট সময় : ১০:২৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬