মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:০৩ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

৫ কোটি টাকার চেক জালিয়াতি: ভোরের পাতা সম্পাদকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পাঁচ কোটি টাকার চেক ডিজঅনারের অভিযোগে দায়ের করা একটি মামলায় দৈনিক ভোরের পাতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। শনিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

মামলা সূত্রে জানা গেছে, একটি আর্থিক লেনদেনকে কেন্দ্র করে কাজী এরতেজা হাসানের দেওয়া পাঁচ কোটি টাকার চেকটি ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত তহবিল না থাকায় তা প্রত্যাখ্যাত হয়। পরবর্তীতে আইনি নোটিশ প্রদান করেও কোনো সমাধান না হওয়ায় ভুক্তভোগী পক্ষ আদালতের শরণাপন্ন হন। আদালত বাদীর জবানবন্দি ও নথিপত্র পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে এই পরোয়ানা জারির নির্দেশ দেন।

উল্লেখ্য, কাজী এরতেজা হাসান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি গণমাধ্যম ও রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে চেক জালিয়াতির এই মামলায় তাকে আইনি জটিলতার মুখে পড়তে হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে সংসদ সদস্য ও জেলা বিএনপি নেতার ‘ফেসবুক যুদ্ধ’: অন্তর্দ্বন্দ্ব নিয়ে তৃণমূলে তোলপাড়

৫ কোটি টাকার চেক জালিয়াতি: ভোরের পাতা সম্পাদকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট সময় : ০৯:৩৫:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬