মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

পড়াশোনার পাশাপাশি মানারাত ইউনিভার্সিটির ৮ শিক্ষার্থীর কর্মসংস্থানের সুযোগ

শিক্ষার্থীদের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি হাতে-কলমে বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে অনন্য উদ্যোগ নিয়েছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এমআইইউ)। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আটজন মেধাবী শিক্ষার্থীকে ডিজিটাল মার্কেটিং খাতে অন-ক্যাম্পাস পার্টটাইম চাকরির সুযোগ দেওয়া হয়েছে।

শনিবার সকালে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচিত শিক্ষার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। তিনি বলেন, শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি পেশাদার কর্মমুখী অভিজ্ঞতার বিকল্প নেই। এই উদ্যোগ তাদের ভবিষ্যৎ কর্মজীবনে বড় ধরনের সহায়ক ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার ও বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। নিয়োগপ্রাপ্ত শিক্ষার্থীদের ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনার ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে সংসদ সদস্য ও জেলা বিএনপি নেতার ‘ফেসবুক যুদ্ধ’: অন্তর্দ্বন্দ্ব নিয়ে তৃণমূলে তোলপাড়

পড়াশোনার পাশাপাশি মানারাত ইউনিভার্সিটির ৮ শিক্ষার্থীর কর্মসংস্থানের সুযোগ

আপডেট সময় : ০৯:৩১:৪৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬