মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০২:০৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

এক দশকে পুসাব: বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অধিকার আদায়ের কেন্দ্রীয় প্ল্যাটফর্ম

২০১৫ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আরোপিত ভ্যাটবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যাত্রা শুরু করা ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ’ (পুসাব) আজ এক দশকেরও বেশি সময় পার করেছে। একটি সাময়িক আন্দোলন থেকে শুরু হলেও সংগঠনটি বর্তমানে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও নেতৃত্ব বিকাশের প্রধান জাতীয় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

প্রতিষ্ঠালগ্ন থেকেই পুসাব শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। ২০১৮ সালের কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও সংগঠনটির সদস্যরা রাজপথে সোচ্চার ছিলেন। বর্তমানে দেশের প্রায় ১০০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পুসাবের সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত রয়েছে। কেন্দ্রীয় কমিটির পাশাপাশি পেশাজীবী ফোরামের মাধ্যমেও তারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছে।

শিক্ষার্থীদের অধিকার আদায়ের পাশাপাশি সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের সময় এবং করোনা মহামারিকালীন মানবিক সহায়তা ও শিক্ষা কার্যক্রমে পুসাব গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ২০৩০ সালের মধ্যে বড় আকারের দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্য নিয়ে সংগঠনটি এখন তাদের কার্যক্রম পরিচালনা করছে। বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক সংকট নিরসন এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক উন্নয়নে পুসাব একটি কার্যকর সেতুবন্ধন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আঞ্চলিক ঐক্য ও স্বনির্ভরতার ওপর গুরুত্বারোপ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

এক দশকে পুসাব: বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অধিকার আদায়ের কেন্দ্রীয় প্ল্যাটফর্ম

আপডেট সময় : ১২:২৬:২৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬