মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষ: জুলাই বিপ্লবের শহীদের বাড়ি ও কবরে হামলার অভিযোগ

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জুনায়েত হোসেনের বসতবাড়ি ও কবরে হামলা এবং ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার রাজনগর ইউনিয়নের বিলদেওনিয়া এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

শহীদ জুনায়েতের পরিবারের দাবি, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু আলম ও তার অনুসারীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছেন। উল্লেখ্য, শহীদ জুনায়েত হত্যা মামলায় এই চেয়ারম্যান ও তার কয়েকজন ভাই আসামি হিসেবে রয়েছেন। তবে চেয়ারম্যান আবু আলম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, শহীদ পরিবারের লোকজনই তার ওপর আগে হামলা চালিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে শুক্রবার রাতে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্র সংঘাত ফ্যাসিবাদ ফেরার পথ প্রশস্ত করছে: মাওলানা উবায়দুল্লাহ ফারুক

শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষ: জুলাই বিপ্লবের শহীদের বাড়ি ও কবরে হামলার অভিযোগ

আপডেট সময় : ০৭:১০:১২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬