মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

গোয়ালন্দে পাওনা টাকার দ্বন্দ্বে যুবককে ছুরিকাঘাতে হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে শরিফুল ইসলাম হীরা (৪০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত কামরুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে গোয়ালন্দ পৌর শহরের তোরাই মোড় এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র ৫ থেকে ৬ হাজার টাকা লেনদেন নিয়ে কামরুলের সঙ্গে হীরার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে কামরুল ধারালো চাকু দিয়ে হীরার বুকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, ঘটনার পরপরই পালিয়ে গেলেও পুলিশি অভিযানে অভিযুক্ত কামরুল গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্র সংঘাত ফ্যাসিবাদ ফেরার পথ প্রশস্ত করছে: মাওলানা উবায়দুল্লাহ ফারুক

গোয়ালন্দে পাওনা টাকার দ্বন্দ্বে যুবককে ছুরিকাঘাতে হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:০৮:২০ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬