মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

কাপাসিয়ায় মাটির নিচে ড্রাম ভর্তি ৫০০ লিটার চোলাই মদ উদ্ধার, নারীসহ আটক ৭

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক বিশেষ অভিযানে প্রায় ৫০০ লিটার দেশীয় চোলাই মদসহ সাতজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঘিঘাট গ্রামের রবিদাসপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। মাদক ব্যবসায়ীরা এসব মদ মাটির নিচে ড্রামে লুকিয়ে রেখেছিল।

আটককৃতদের মধ্যে চারজন নারী এবং তিনজন পুরুষ রয়েছেন। পুরুষরা হলেন—অন্তর রবিদাস, জীদ রবিদাস ও মঙ্গল রবিদাস। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিদাসপাড়ায় অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা বিপুল পরিমাণ মদের মজুদ উদ্ধার করা হয়। কয়েক ঘণ্টা ব্যাপী চলা এই অভিযানে বিভিন্ন ড্রাম ও পাত্র থেকে মদ জব্দ করা হয়।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ নাছির আহম্মদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মাদক ব্যবসার সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লব একে অপরের পরিপূরক: সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

কাপাসিয়ায় মাটির নিচে ড্রাম ভর্তি ৫০০ লিটার চোলাই মদ উদ্ধার, নারীসহ আটক ৭

আপডেট সময় : ০৮:২৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬