ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

“আমার ছেলে-মেয়ে সবাই দেশে, আমি একা গিয়ে কী করবো”: নিরাপদ প্রস্থানের আলোচনায় স্বরাষ্ট্র উপদেষ্টা

উপদেষ্টাদের নিরাপদ প্রস্থান বা ‘সেফ এক্সিট’ নিয়ে চলমান আলোচনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “আমার ছেলে-মেয়ে সবাই দেশে। আমি একা (বিদেশে) গিয়ে কী করবো।”

রবিবার (১২ অক্টোবর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এই মন্তব্য করেন।

উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “কে কী চায়, এটা তার ব্যক্তিগত প্রশ্ন।”

এ সময় সাংবাদিকদের দিকে ইঙ্গিত করে উপদেষ্টা বলেন, “আপনারাও তো অনেক প্রশ্ন করতে পারেন। এই বোন দেখবেন একটা প্রশ্ন করবেন, ওই বোন আরেকটা করবেন। এই ভাই আরেকটা প্রশ্ন করবেন।”

আপনি নিজে সেফ এক্সিট চান কি না—এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি উত্তর দেন, “আমার ছেলে-মেয়ে সবাই দেশে। আমি একা (বিদেশে) গিয়ে কী করবো।”

উল্লেখ্য, সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে বলেছিলেন যে, উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন এবং তারা নিজেদের নিরাপদ প্রস্থানের (সেফ এক্সিট) কথা ভাবছেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।

এই আলোচনা নিয়ে অন্য উপদেষ্টারাও কথা বলেছেন। গত ৯ অক্টোবর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান ফেসবুক পোস্টে লেখেন, বাহাত্তরোর্ধ্ব বছর বয়সে যদি তাকে সেফ এক্সিটের কথা ভাবতে হয়, তবে তা তার জন্য গভীর দুঃখের বিষয় হবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভরাডুবি: ‘অপ্রাসঙ্গিক’ হওয়ার ঝুঁকিতে শ্রীলঙ্কা, সাঙ্গাকারার কড়া হুঁশিয়ারি

“আমার ছেলে-মেয়ে সবাই দেশে, আমি একা গিয়ে কী করবো”: নিরাপদ প্রস্থানের আলোচনায় স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০১:১৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫