মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

ডায়াবেটিস প্রতিরোধে আন্তর্জাতিক সম্মেলনে ‘ঢাকা ঘোষণা’ গৃহীত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে ‘ইন্টারন্যাশনাল প্রিভেনশন সামিট ২০২৬’। ডায়াবেটিস প্রতিরোধ ও সুবিধাবঞ্চিতদের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনে ‘ঢাকা ঘোষণা’ গৃহীত হয়। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও জাতীয় অধ্যাপক একে আজাদ খানের সভাপতিত্বে সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ), অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি), ওয়ার্ল্ড ডায়াবেটিস ফাউন্ডেশন (ডব্লিউডিএফ), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) প্রতিনিধিresসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেন। ধর্মীয় প্রতিষ্ঠান ও নেতাদের সম্পৃক্ত করে ডায়াবেটিস প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, ধর্মীয় নেতারা ধর্মীয় সচেতনতা তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। জীবনযাত্রার পরিবর্তন এবং ছোট ছোট আচরণগত পরিবর্তন ডায়াবেটিসসহ অন্যান্য রোগ প্রতিরোধে সহায়তা করতে পারে। তিনি বাংলাদেশ কর্তৃক দৃষ্টান্ত স্থাপনকারী এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং সম্প্রীতি, ধর্মীয় মূল্যবোধ ও স্বাস্থ্যকে স্থানীয় পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধের সিদ্ধান্তের বিরোধিতা করছেন অধিকাংশ মার্কিনি: জরিপ

ডায়াবেটিস প্রতিরোধে আন্তর্জাতিক সম্মেলনে ‘ঢাকা ঘোষণা’ গৃহীত

আপডেট সময় : ১০:৪৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬