মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

ওমানে বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগ শুরু: ভিসা আবেদন গ্রহণ করছে ওমান এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ওমানে বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগের জন্য ভিসা আবেদন গ্রহণ শুরু করেছে দেশটির কৃষি সংস্থা ওমান এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশন (ওএএ)। আল ধাহিরাহ শাখার পক্ষ থেকে ‘অনুমোদিত শ্রমিক নিয়োগ কর্মসূচির অধীনে’ এই আবেদন গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। এর ফলে বাংলাদেশি কৃষিশ্রমিকদের জন্য ওমানে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হলো।

ওমানের শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের অনুমোদনের ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে বলে ওএএ এর বরাত দিয়ে ওমানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত খবরে বলা হয়, নিবন্ধিত খামার মালিকরা এখন থেকে বাংলাদেশি কৃষি শ্রমিকদের জন্য ভিসার আবেদন করতে পারবেন।

আগ্রহী ওমানি কৃষকরা আগামী ৯ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত অ্যাসোসিয়েশনের আল মুরতাফা অফিসে গিয়ে আবেদন জমা দিতে পারবেন। আবেদনকারীদের বার্ষিক ফি পরিশোধের প্রমাণপত্র, কৃষি হোল্ডিংয়ের সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র এবং শ্রম মন্ত্রণালয়ের একটি বৈধ অনুমোদনপত্রসহ প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র জমা দিতে হবে। আবেদনে কোনো ধরনের অসঙ্গতি থাকলে তা গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে।

ওমানের একটি সরকারি সেবা কেন্দ্রের (সানাদ) স্বত্বাধিকারী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিকভাবে মোট ৫ হাজার বাংলাদেশি শ্রমিক নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এই সুবিধা শুধুমাত্র ওমান এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের নিবন্ধিত সদস্যরা পাবেন। প্রতিটি অ্যাসোসিয়েশন সর্বোচ্চ ৩৩০ জন বাংলাদেশি শ্রমিক নিয়োগ করতে পারবে, যা পরবর্তীতে গভর্নমেন্ট পর্যায়ে ভাগ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এশিয়া কাপ স্কেটিংয়ে পদক জয়ের লক্ষ্য নিয়ে চীন যাচ্ছে বাংলাদেশ দল

ওমানে বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগ শুরু: ভিসা আবেদন গ্রহণ করছে ওমান এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশন

আপডেট সময় : ০৭:০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬