মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

প্রবাসীদের হৃদয়ে ২০২৪ সালের গণঅভ্যুত্থান: দূর পরবাসে স্বদেশের সংগ্রাম ও আত্মপরিচয়ের টান

ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যখন একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের পথে রাজনৈতিক গতিধারা নতুন মোড় নেয়। সে মুহূর্তগুলো কেবল একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক ঘটনাপ্রবাহ হয়ে থাকে না; বরং তা দেশ-বিদেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সব মানুষের সমগ্র জাতিসত্তার চেতনাকে গভীরভাবে আলোড়িত করে। ইতিহাসের প্রতিটি বড় গণআন্দোলন, গণজাগরণ কিংবা রাষ্ট্ররূপান্তরের প্রক্রিয়ায় দেখা গেছে, দেশের ভৌগোলিক সীমানার বাইরে অবস্থান করেও প্রবাসীরা নানাভাবে সেই পরিবর্তনের অংশ হয়ে ওঠেন। বাংলাদেশের ২০২৪ সালের গণঅভ্যুত্থান তেমনই এক ঐতিহাসিক সন্ধিক্ষণ, যা দেশের সীমানা অতিক্রম করে বিশ্বের নানা প্রান্তে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মনোজগতে গভীর আলোড়ন সৃষ্টি করেছিল। হাজার হাজার মাইল দূরে অবস্থান করেও তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি, মানুষের অধিকার আদায়ের সংগ্রাম এবং ভবিষ্যৎ রাষ্ট্র বিনির্মাণ প্রশ্নে প্রত্যক্ষ অংশীদারের মতোই উদ্বিগ্ন, উৎকণ্ঠিত ও সক্রিয় ছিলেন।

আমাদের মনে রাখতে হবে, প্রবাসীদের জীবনের একটি মৌলিক বৈশিষ্ট্য হলো—জীবন-বাস্তবতায় তারা দেশান্তরিত হলেও স্বদেশ তাদের চেতনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করে। মানুষ জীবিকার প্রয়োজনে দেশ ছাড়তে পারে; কিন্তু মনোজগতে দেশ কখনই প্রবাসীদের ছেড়ে যায় না। জন্মভূমির মাটি ও মানুষ, শৈশবের স্মৃতি, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসের সঙ্গে আত্মপরিচয়ের যে গভীর সম্পর্ক গড়ে ওঠে, তা স্বদেশ থেকে ভৌগোলিক দূরত্বের কারণে বিচ্ছিন্ন হয়ে যায় না।

প্রবাসীদের কাছে বাংলাদেশ কেবল একটি রাষ্ট্রই নয়; এটি তাদের আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। তাদের চিন্তাচেতনা, আবেগ-অনুভূতি, ইচ্ছা-আকাঙ্ক্ষা-স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনার বড় একটি অংশ জুড়েই থাকে প্রিয় স্বদেশ। বিদেশের মাটিতে দাঁড়িয়ে যখন তারা বাংলা ভাষায় কথা বলেন, সন্তানের কাছে বাংলাদেশের গল্প বলেন, জাতীয় দিবসগুলো পালন করেন কিংবা দেশের খবর অনুসরণ করেন, তখন প্রকৃতপক্ষে তারা তাদের অস্তিত্বের একটি অংশকে দৈনন্দিন জীবনচর্চায় বাঁচিয়ে রাখেন। নাড়ির এই অদৃশ্য সংযোগই প্রবাসীদের স্বদেশ চেতনাকে জীবন্ত রাখে। তাই দেশের সংকট তাদের হৃদয়কে নাড়া দেয়, আর জাতীয় অর্জন তাদের গর্বিত করে। দেশের মানুষ যখন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তখন প্রবাসীরাও মানসিকভাবে সেই সংগ্রামের অংশ হয়ে ওঠেন। ঐতিহাসিক সত্যের অংশ হিসেবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময়ও এর ব্যতিক্রম ঘটেনি। দূর পরবাসে থেকেও তারা স্বদেশের এই ঐতিহাসিক সংগ্রামে নিজেদের অংশীদার হিসেবে অনুভব করেছেন, যা তাদের ঘুমহীন রাত উপহার দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্যাম্পাসে ছাত্রদলের সন্ত্রাস বরদাশত করা হবে না: মামুনুল হক

প্রবাসীদের হৃদয়ে ২০২৪ সালের গণঅভ্যুত্থান: দূর পরবাসে স্বদেশের সংগ্রাম ও আত্মপরিচয়ের টান

আপডেট সময় : ০১:৫৭:১০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬