মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

এশিয়া কাপ স্কেটিংয়ে পদক জয়ের লক্ষ্য নিয়ে চীন যাচ্ছে বাংলাদেশ দল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:০০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চীনের লিশুই শহরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ স্কেট ট্র্যাক সিরিজ ক্লাব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আজ বৃহস্পতিবার রাতেই কর্মকর্তাসহ ২৭ জনের বহর নিয়ে চীনের উদ্দেশে রওয়ানা দেবে বাংলাদেশ স্কেটিং দল। এই প্রতিযোগিতায় বাংলাদেশ রাশিয়া, ইরান, দক্ষিণ কোরিয়া, চীন ও তাইওয়ানের মতো শক্তিশালী দেশগুলোর বিপক্ষে লড়বে।

গত বছর একই প্রতিযোগিতা থেকে লাল-সবুজের জার্সিধারীরা দুটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জ পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করেছিল। এবারও পদক জয়ের স্বপ্ন নিয়েই যাচ্ছে বাংলাদেশ দল। চীনে যাওয়ার আগে বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী বাংলাদেশ দলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান জানান, তারা পদক জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে বদ্ধপরিকর। তিনি বলেন, ‘গতবার নাবীয়ুন ইসলাম পৃথিবী ৫০০ মিটার স্পিড রেস ও ১০০০ মিটার স্প্রিন্টে দুটি স্বর্ণপদক এনে দিয়েছিল। এবারও আমরা স্বর্ণপদকের প্রত্যাশা নিয়ে যাচ্ছি। দেশের মানুষের কাছে আমরা দোয়া প্রার্থী।’ আগামী ১০ থেকে ১২ আগস্ট এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এশিয়া কাপ স্কেটিংয়ে পদক জয়ের লক্ষ্য নিয়ে চীন যাচ্ছে বাংলাদেশ দল

এশিয়া কাপ স্কেটিংয়ে পদক জয়ের লক্ষ্য নিয়ে চীন যাচ্ছে বাংলাদেশ দল

আপডেট সময় : ১২:০০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬