মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

প্রবাসীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করলেন সংসদ সদস্য কয়সর এম আহমেদ

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য কয়সর এম আহমেদ বলেছেন, জগন্নাথপুর-শান্তিগঞ্জের উন্নয়ন ও অগ্রযাত্রা আর কখনো অবহেলিত থাকবে না। তিনি প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো জাতীয় সংসদে তুলে ধরে তাদের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

গত রোববার রাতে যুক্তরাজ্যের বার্মিংহামের পেরিবার এলাকার একটি স্থানীয় হলে বার্মিংহামে বসবাসরত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার বাসিন্দাদের আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা এখলাসুর রহমানের সভাপতিত্বে এবং যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রফিকুর রহমান রফু ও ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওলাদ হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা ব্যারিস্টার হাবিবুল্লাহ। স্বাগত বক্তব্য দেন মোহাম্মদ আবদুল কবির।

প্রধান অতিথির বক্তব্যে কয়সর এম আহমেদ বলেন, অতীতের মতো ভবিষ্যতেও প্রবাসীরা দল ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদী। তিনি উল্লেখ করেন, তিনি শুধু সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নন, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরও প্রতিনিধি হিসেবে তাদের কল্যাণে কাজ করতে চান। তিনি আরও বলেন, ইতিমধ্যে জাতীয় সংসদে সুনামগঞ্জ-৩ আসনের উন্নয়নের পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে এমপি কয়সর বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ভবিষ্যতেও দেশ ও গণতন্ত্রের স্বার্থে তাদের সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। এ সময় তিনি বিগত জাতীয় নির্বাচনে পোস্টাল ভোটের মাধ্যমে ভোটদানকারী, ভোটার হিসেবে নিবন্ধিত হওয়া এবং দেশে এসে নির্বাচনী কার্যক্রমে অংশ নিয়ে সমর্থন প্রদানকারী প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুবিতে ‘খবরের পাতায় গণঅভ্যুত্থান ২৪’ : নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরতে ফটো এক্সিবিশন

প্রবাসীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করলেন সংসদ সদস্য কয়সর এম আহমেদ

আপডেট সময় : ০৫:৪৬:২৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬