মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

নাটোরের লালপুরে দিনদুপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই, আহত নারী

নাটোরের লালপুরে ডাচ্‌-বাংলা ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের পর বাড়ি ফেরার পথে এক নারীর কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা। ছিনতাইয়ের সময় ব্যাগের টানে ঐ নারী চলন্ত ভ্যান থেকে সড়কে পড়ে আহত হন। দিনের আলোয় ব্যস্ত সড়কে এমন চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি ঘটেছিল বিগত মঙ্গলবার বেলা পৌনে ১১টায় লালপুর-গোপালপুর সড়কের যুব উন্নয়ন কমপ্লেক্স সংলগ্ন ব্রিজের কাছে।

ভুক্তভোগী জেসমিন নাহার (৩৮) উপজেলার গোপালপুর পৌর এলাকার বৈদ্যনাথপুর গ্রামের মাসুদ রানার স্ত্রী।

ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, সকালে জেসমিন নাহার ডাচ-বাংলা ব্যাংক লালপুর শাখা থেকে ১ লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করে একটি ভ্যানযোগে বাড়ির উদ্দেশে রওনা হন। লালপুর-গোপালপুর সড়কের যুব উন্নয়ন কমপ্লেক্সের সামনে ব্রিজের কাছে পৌঁছালে পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগটি হঠাৎ টান দিয়ে ছিনিয়ে নেয়। ব্যাগের টানে তিনি চলন্ত ভ্যান থেকে সড়কে পড়ে আহত হন। এরপর ছিনতাইকারীরা দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করে।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ছিনতাই হওয়া ভ্যানিটি ব্যাগে ব্যাংক থেকে উত্তোলন করা ১ লাখ ৮০ হাজার টাকা ছাড়াও প্রয়োজনীয় কাগজপত্র ছিল।

ঘটনার পর স্থানীয়রা জেসমিন নাহারকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তিনি এই ঘটনায় লালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্যাম্পাসে ছাত্রদলের সন্ত্রাস বরদাশত করা হবে না: মামুনুল হক

নাটোরের লালপুরে দিনদুপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই, আহত নারী

আপডেট সময় : ০২:২৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬