মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

বাগেরহাটে একই পরিবারের ৩ জন খুন: অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা, তদন্তে পুলিশ

বাগেরহাটের কচুয়ায় একই পরিবারের তিনজনের লাশ উদ্ধারের ঘটনায় গভীর রাতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতদের জানাজার নামাজ শেষে গতকাল সন্ধ্যায় একসঙ্গে দাফন সম্পন্ন হয়। নিহত মনিরা বেগমের বড় ছেলে ফয়সাল হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

কচুয়া উপজেলার চান্দেরকোলা গ্রামের নিজ বাড়িতে মনিরা বেগম ও তার ছেলে আহাদ হাওলাদারকে দাফন করা হয়। অন্যদিকে, মনিরা বেগমের মা রাশিদা বেগমকে বাগেরহাট সদর উপজেলার বৃষ্টিপুর গ্রামে দাফন করা হয়েছে।

এর আগে, বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ময়নাতদন্ত শেষে বিকেলে স্বজনদের কাছে তাদের লাশ হস্তান্তর করে পুলিশ। গত মঙ্গলবার দুপুরে কচুয়া উপজেলার চান্দেরকোলা গ্রামের ঘরের মধ্যে স্থানীয়রা তাদের লাশ দেখতে পান।

নিহতরা হলেন চান্দেরকোলা গ্রামের মৃত আবদার আলী হাওলাদারের ছেলে আহাদ হাওলাদার, আহাদের মা মনিরা বেগম এবং আহাদের নানী রাশিদা বেগম। এই ঘটনায় গত মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাতনামা আসামি করে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত মনিরা বেগমের বড় ছেলে ফয়সাল হাওলাদার।

কচুয়া থানার পরিদর্শক হারুনা রশিদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ মাঠ পর্যায়ে নিবিড়ভাবে কাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার আন্তরিক, বিরোধীরা কেবল বক্তৃতায় সীমাবদ্ধ: মীর হেলাল

বাগেরহাটে একই পরিবারের ৩ জন খুন: অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা, তদন্তে পুলিশ

আপডেট সময় : ১০:২৬:১৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬