রাজধানীর ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নারী শক্তির সদস্য সচিব এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। এই ঘটনাকে তিনি বিগত ২০২৪ সালের জুলাই বিপ্লবের সময় ছাত্রলীগ কর্তৃক পরিচালিত বর্বরোচিত হামলার সঙ্গে তুলনা করেছেন।
মঙ্গলবার এক ফেসবুক বার্তায় ডা. মিতু বলেন, ২০২৪ সালের জুলাই মাসে ঠিক একইভাবে ন্যাশনাল মেডিকেলে ঢুকে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগ। বর্তমান সময়ে এসে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি হামলাকারীদের কঠোর সমালোচনা করে এ ধরনের অপশক্তির বিনাশ কামনা করেন।
জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, শিবির ও ছাত্রশক্তির মধ্যে চলমান উত্তেজনার জেরে মঙ্গলবার বিকেলে ন্যাশনাল মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আহত নেতাকর্মীদের ওপর পুনরায় হামলার ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের একটি মিছিল হাসপাতালের সামনে আসার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে এই হামলার ঘটনা ঘটে।
রিপোর্টারের নাম 



















