মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত, রাজপথে বিএনপি ও এনসিপি

২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি স্মরণে বন্দরনগরী চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। মঙ্গলবার পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় ছাত্রশক্তি এবং মহানগর বিএনপি এই দিবসটি উদযাপন করে।

দিনের শুরুতে সকালে নগরের পাঁচলাইশ এলাকা থেকে জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে শতাধিক রিকশার এক বিশাল র‍্যালি বের করা হয়। ৪ আগস্টের আন্দোলনে রিকশাচালকদের অসামান্য ত্যাগের স্বীকৃতিস্বরূপ এই ব্যতিক্রমী আয়োজন করা হয়। র‍্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিকেলে জাতীয় ছাত্রশক্তি শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে একটি গণমিছিল বের করে।

অন্যদিকে, মহানগর বিএনপির উদ্যোগে বিকেলে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণ থেকে এক বিশাল গণমিছিল বের করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। মিছিলে চট্টগ্রাম পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীমসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

গণমিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা ৫ আগস্টের বিজয়কে সংহত করার এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশ গড়ার আহ্বান জানান। তারা বলেন, জুলাইয়ের শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। এ সময় নগরজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তসলিমা নাসরিনের অভিযোগ: দেশে ফিরলে আইনি প্রতিকার চাইতে পারবেন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত, রাজপথে বিএনপি ও এনসিপি

আপডেট সময় : ০৮:৩৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬