মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

মির্জাপুরে সড়ক নির্মাণে অনিয়ম: জনরোষের মুখে নিম্নমানের সামগ্রী সরিয়ে নিল ঠিকাদার

টাঙ্গাইলের মির্জাপুরে একটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠার পর সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে মালামাল সরিয়ে নিতে বাধ্য করেছে স্থানীয় প্রশাসন। উপজেলার বহুরিয়া ইউনিয়নের গেড়ামারা বাজার থেকে দিঘুলিয়া পর্যন্ত প্রায় ৮শ’ মিটার রাস্তার কাজে এই অনিয়ম ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে মেসার্স কৃষ্ণা নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটির কাজ করছিল। সম্প্রতি রাতের অন্ধকারে নিম্নমানের খোয়া ও বালু মিশিয়ে কাজ শুরু করলে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে দেন। খবর পেয়ে এলজিইডি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে অনিয়মের সত্যতা পান।

উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন জানিয়েছেন, উন্নয়ন কাজে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না। ইতোমধ্যে সংশ্লিষ্ট ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একইসঙ্গে নিম্নমানের মালামাল দ্রুত সরিয়ে নিয়ে এলজিইডির তদারকিতে উন্নত মানের সামগ্রী দিয়ে পুনরায় কাজ সম্পন্ন করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তসলিমা নাসরিনের অভিযোগ: দেশে ফিরলে আইনি প্রতিকার চাইতে পারবেন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

মির্জাপুরে সড়ক নির্মাণে অনিয়ম: জনরোষের মুখে নিম্নমানের সামগ্রী সরিয়ে নিল ঠিকাদার

আপডেট সময় : ০৮:১৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬