ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব হলেন মো. এহছানুল হক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

মো. এহছানুল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রবিবার (১২ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এই নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে গত ২১ সেপ্টেম্বর পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয় এবং তিনি সেদিনই বিদায় নেন। তাঁর বিদায়ের পর থেকে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে পূর্ণ সচিবের পদ শূন্য ছিল। অতিরিক্ত সচিব (সিপিটি অনুবিভাগ) ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান রুটিন দায়িত্ব পালন করছিলেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবি যাত্রী কল্যাণ সমিতির

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব হলেন মো. এহছানুল হক

আপডেট সময় : ১১:১২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫