ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

বাব আল-মানদেব প্রণালিতে জাহাজ পারাপারে শুল্ক আরোপের খবর অস্বীকার করলো হুথি

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি লোহিত সাগরের বাব আল-মানদেব প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ পারাপারে শুল্ক আরোপের খবর পুরোপুরি অস্বীকার করেছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া এমন তথ্যকে ভিত্তিহীন বলে দাবি করেছে গোষ্ঠীটি।

হুথি পরিচালিত হিউম্যানিটেরিয়ান অপারেশন্স কোঅর্ডিনেশন সেন্টার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাব আল-মানদেব প্রণালি দিয়ে জলযান পারাপার সম্পূর্ণ বিনামূল্যে অব্যাহত রয়েছে। গোষ্ঠীটির সামুদ্রিক যোগাযোগ ও জাহাজ চলাচলের বিষয়টি এই কেন্দ্র পরিচালনা করে থাকে। বিজ্ঞপ্তিতে আরো স্পষ্ট করা হয়েছে, হুথিদের ঘোষিত নিষেধাজ্ঞার আওতামুক্ত বা বাইরে থাকা সব ধরনের বাণিজ্যিক জাহাজ এই নৌপথ দিয়ে সম্পূর্ণ নিরাপদে যাতায়াত করতে পারবে।

উল্লেখ্য, বিগত কয়েক বছরের অবরোধ ও সামরিক হামলার জবাব হিসেবে গত ২০ জুলাই সৌদি আরবের ওপর আনুষ্ঠানিক নৌ-অবরোধের ঘোষণা দেয় ইয়েমেনের হুথি গোষ্ঠী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিয়েতনামে অবৈধ বাংলাদেশিদের সরাসরি ইমিগ্রেশনে যোগাযোগের নির্দেশ, সতর্ক করল দূতাবাস

বাব আল-মানদেব প্রণালিতে জাহাজ পারাপারে শুল্ক আরোপের খবর অস্বীকার করলো হুথি

আপডেট সময় : ০৯:৩৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬