জিনা (ব্যভিচার) ও অশ্লীলতা থেকে বেঁচে থাকতে কোরআন এবং হাদিসে বেশ কিছু কার্যকর দোয়ার কথা বলা হয়েছে। এমন তিনটি গুরুত্বপূর্ণ দোয়া অর্থ, উচ্চারণসহ নিচে দেওয়া হলো—
১. অন্তর পবিত্র ও চরিত্র রক্ষার দোয়া
উচ্চারণ: আল্লাহুম্মাগফির জাম্বি, ওয়া ত্বহহির ক্বলবি, ওয়া হাছছিন ফারজি।
অর্থ: হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন, আমার অন্তরকে পবিত্র করুন এবং আমার যৌনাঙ্গ হেফাজত করুন। (সিলসিলা সহিহা)
২. মন্দকাজ ও কুপ্রবৃত্তি থেকে বাঁচার দোয়া
উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন শাররি সাময়ি, ওয়া মিন বাচারি ওয়া মিন শাররি লিসানি ওয়া মিন শাররি ক্বালবি ওয়া মিন শাররি মানিয়্যি।’
অর্থ: ‘হে আল্লাহ! আমি আপনার কাছে কানে মন্দ কথা শোনা থেকে আশ্রয় চাই। চোখ দিয়ে মন্দ কিছু দেখা থেকে আশ্রয় চাই। জিব দিয়ে মন্দ কিছু বলা থেকে আশ্রয় চাই। অন্তরের খারাপ চিন্তা থেকে আশ্রয় চাই। দেহের কামনা-বাসনার খারাপ চিন্তা থেকেও আশ্রয় চাই।’ (আবু দাউদ, তিরমিজি ও নাসাঈ)
৩. চরিত্র ও আমলের খারাপি থেকে সুরক্ষার দোয়া
উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন মুনকারাতিল আখলাক্বি ওয়াল আ’মালি ওয়াল আহওয়ায়ি, ওয়াল আদওয়ায়ি।’
অর্থ: হে আল্লাহ! নিশ্চয়ই আমি তোমার কাছে খারাপ (নষ্ট-বাজে) চরিত্র, অন্যায় কাজ ও কুপ্রবৃত্তির অনিষ্টতা এবং বাজে অসুস্থতা ও নতুন সৃষ্ট রোগ বালাই থেকে আশ্রয় চাই।’ (তিরমিজি)
সর্বোপরি নিয়মিত ইস্তিগফার (যেমন : আস্তাগফিরুল্লাহ) পড়া এবং খারাপ পরিবেশ ও সঙ্গ বর্জন করাও এই গুনাহ থেকে বাঁচার অন্যতম উপায়।
রিপোর্টারের নাম 

























