ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বাগেরহাট আইনজীবী সমিতির নির্বাচনে দীপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু সভাপতি এবং অ্যাডভোকেট জালাল উদ্দিন মল্লিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গণতান্ত্রিক আইনজীবী প্যানেলের প্রার্থী দীপু ২৪১ ভোট পেয়ে সভাপতি এবং সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী জালাল উদ্দিন মল্লিক ২৫০ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিবাগত রাত ১২টার পর নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা করে। নির্বাচনে মোট ১৭টি পদের বিপরীতে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ঘোষিত ফলাফলে সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুল ওলি, জুনিয়র সহ-সভাপতি পদে শেখ মো. সাহিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এস এম মাহবুব মোর্শেদ লালন, অর্থ ও হিসাববিষয়ক সম্পাদক পদে শেখ মনিরুজ্জামান, সহকারী সম্পাদক (গ্রন্থ ও আসবাবপত্রাদি) পদে মকবুল হোসেন, সহকারী সম্পাদক (ক্রীড়া বিষয়ক) পদে সাজ্জাদ হোসাইন এবং সহকারী সম্পাদক (সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক) পদে বি এম নুরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে গণতান্ত্রিক আইনজীবী প্যানেল থেকে শারমিন আক্তার, কামরুল ইসলাম সুমন, সাইদুল ইসলাম এলিন, বিজয়া লোপা, আয়েশা সিদ্দিকা নির্বাচিত হন। সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ থেকে ফকির ইসাদুল হক, জান্নাতুল ফেরদৌস এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী হৃদয় নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ দত্ত জানান, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং প্রার্থী ও ভোটাররা দায়িত্বশীল আচরণ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেলুচিস্তানের কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত, ১০ জন নিখোঁজ

বাগেরহাট আইনজীবী সমিতির নির্বাচনে দীপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

আপডেট সময় : ০১:১৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬