ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে ফের উল্লম্ফন: মধ্যপ্রাচ্য উত্তেজনা ও ফেডের সিদ্ধান্তের অপেক্ষা

মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মাঝে আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের আসন্ন সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তের আগে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানও বৈশ্বিক স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে।

আজ, বুধবার (২৯ জুলাই, ২০২৬) বাংলাদেশ সময় বিকেল ৩টা পর্যন্ত স্পট গোল্ডের দাম ০.২২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,০৩৬.০৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারস ৪,০৩৭.৩০ ডলারে লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, স্বর্ণের দাম ৪,০০০ ডলারের কাছাকাছি নেমে আসায় অনেক বিনিয়োগকারী এটিকে কেনার সুযোগ হিসেবে দেখছেন। পাশাপাশি, ফেড সুদের হার অপরিবর্তিত রাখতে পারে—এমন প্রত্যাশাও বাজারের এই ঊর্ধ্বগতিকে সমর্থন যোগাচ্ছে।

এদিকে, আজ রাত ১২টায় ফেডের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। বাজারের সাধারণ ধারণা, সুদের হার অপরিবর্তিত থাকতে পারে। তবে, ফেড যদি কঠোর মুদ্রানীতির ইঙ্গিত দেয়, তাহলে স্বর্ণের দাম ৩,৯৪১ ডলার পর্যন্ত নেমে আসতে পারে। অন্যদিকে, যদি নরম অবস্থানের আভাস মেলে, তবে দাম ৪,১০০ ডলারের ওপরেও উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ১.৩ শতাংশ বেড়েছে, যখন প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম যথাক্রমে ০.৯ ও ০.৭ শতাংশ কমেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ইরানের আকাশ প্রতিরক্ষা জোরদারে চীনের ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে ফের উল্লম্ফন: মধ্যপ্রাচ্য উত্তেজনা ও ফেডের সিদ্ধান্তের অপেক্ষা

আপডেট সময় : ০৫:৩৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬