ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

সিদ্ধিরগঞ্জে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ): আগামী দিনের ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি দুই দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন শুরু করেছে। বুধবার সিদ্ধিরগঞ্জ শাখার উদ্যোগে এ উপলক্ষে একটি র‌্যালি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ক্যাশলেস লেনদেনের পরিধি বিস্তার এবং ‘বাংলা কিউআর’-এর সহজ ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জ শাখার প্রধান মোহাম্মদ খায়রুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক কার্যালয়ের রিজিওনাল রিলেশনশিপ ম্যানেজার মো. সালাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক সোনিয়া জাহান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবু মার্কেট শাখার ব্যবস্থাপক মো. মাহবুবুর রহমান, টানবাজার শাখার ব্যবস্থাপক মো. মাহবুবুর রহমান ভূঁইয়া এবং ফতুল্লা শাখার ব্যবস্থাপক লায়লা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিদ্ধিরগঞ্জ শাখার অপারেশন ম্যানেজার গাজী মো. শহীদুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে মো. সালাউদ্দিন বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল আর্থিক লেনদেনের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, ‘বাংলা কিউআর’ চালুর ফলে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) গ্রাহকেরা একটি কিউআর কোড ব্যবহার করে দ্রুত, সহজ ও নিরাপদে অর্থ লেনদেন করতে পারবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লার তিতাসে টেঁটাযুদ্ধে নারী নিহত: ৬১ জনের বিরুদ্ধে হত্যা মামলা, গ্রেপ্তার ৫

সিদ্ধিরগঞ্জে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

আপডেট সময় : ০৪:২৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬