প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ডা. এস এম খালেদুজ্জামান। বুধবার বিকেলে তার ফেসবুক পোস্টে তিনি প্রতিমন্ত্রী নুরের ‘বিগত সময়ের বিকাশপ্রথায় ফিরে যাওয়া উচিত’ বলে মন্তব্য করেন।
ডা. খালেদুজ্জামান, যিনি সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তার পোস্টে আরও লেখেন, ‘প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে, যেখানে কোটি কোটি প্রবাসীর ভাগ্য এবং দেশের অর্থনীতির চাকা নির্ভর করে, সেখানে এমন অনভিজ্ঞ একজন প্রতিমন্ত্রী হওয়া প্রবাসীদের ভাগ্যের নির্মম পরিহাস।’
উল্লেখ্য, ডা. খালেদুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেডিক্যাল বিভাগের আমির হিসেবে পরিচিত। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।
রিপোর্টারের নাম 
























