ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

জবাবদিহি ও জনকল্যাণে উন্নয়ন প্রকল্প: নতুন সরকারের অগ্রাধিকার

বর্তমান বিএনপি সরকারের অধীনে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের জীবনমানের বাস্তব উন্নয়ন নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার সচিবালয়ে এক সভায় বলেছেন, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে জনস্বার্থ, জবাবদিহি, দক্ষতা এবং দীর্ঘমেয়াদি জাতীয় প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হবে।

২০২৬-২৭ অর্থবছরের চলমান এবং এডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পসমূহ পর্যালোচনা এবং নির্বাচনী ইশতিহারের সাথে সেগুলোর সমন্বয় সাধনের লক্ষ্যে আয়োজিত এই সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সার্বিক চিত্র উপস্থাপন করা হয় এবং চলমান প্রকল্পসমূহের অগ্রগতি ও প্রয়োজন অনুসারে প্রকল্প পুনর্বিন্যাসের সম্ভাব্য ক্ষেত্রগুলো তুলে ধরা হয়।

মন্ত্রী জোর দিয়ে বলেন, উন্নয়ন প্রকল্প শুধু দৃশ্যমান অবকাঠামোর মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের জীবনমানের ওপর প্রকৃত প্রভাবকে বিবেচনায় নিতে হবে। জনপ্রিয়তার জন্য নয়, বরং মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে কার্যকর হবে এমন প্রকল্পকেই অগ্রাধিকার দেওয়া হবে। তিনি বলেন, আগামী পাঁচ, দশ কিংবা পঞ্চাশ বছর পর দেশের উন্নয়নের অবস্থান কোথায় দেখতে চাই, সেই দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি সামনে রেখেই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে হবে।

তিনি আরও বলেন, প্রকল্প প্রণয়নে আরও সতর্কতা, বাস্তবসম্মত পরিকল্পনা এবং ফলাফলভিত্তিক মূল্যায়নের ওপর গুরুত্ব দিতে হবে। প্রয়োজন অনুযায়ী নতুন প্রকল্প গ্রহণের পাশাপাশি চলমান প্রকল্পসমূহ সংশোধন, পুনর্বিন্যাস কিংবা সমজাতীয় প্রকল্পের সঙ্গে একীভূত (Merge) করে বাস্তবায়নের গতি বাড়ানোর পরামর্শ দেন তিনি। রাষ্ট্রীয় অর্থ জনগণের কষ্টার্জিত সম্পদ হওয়ায় প্রতিটি টাকার সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। প্রকল্প বাস্তবায়নে সময়ানুবর্তিতা, গুণগত মান এবং ব্যয় দক্ষতার পাশাপাশি জবাবদিহি আরও শক্তিশাল�� করার উপরও তিনি জোর দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ইরানের আকাশ প্রতিরক্ষা জোরদারে চীনের ক্ষেপণাস্ত্র

জবাবদিহি ও জনকল্যাণে উন্নয়ন প্রকল্প: নতুন সরকারের অগ্রাধিকার

আপডেট সময় : ০৫:৩৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬