ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

বিশ্বকাপের বাণিজ্যিকীকরণে ফিফার নতুন পরিকল্পনা, উয়েফার তীব্র সমালোচনা

বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা আসন্ন বিশ্বকাপ ঘিরে বাণিজ্যিক কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যে একটি বড় পদক্ষেপ নিতে চলেছে। সংস্থাটি একটি নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান গঠন করে এর কিছু শেয়ার বিক্রি করার মাধ্যমে কয়েক বিলিয়ন ডলার মূলধন সংগ্রহের পরিকল্পনা করেছে। তবে এই উদ্যোগ প্রকাশ্যে আসতেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার তীব্র সমালোচনার মুখে পড়েছে ফিফা। উয়েফার অভিযোগ, ফিফার এই অতিরিক্ত বাণিজ্যিকীকরণের মাধ্যমে ফুটবলের ঐতিহ্য ও আত্মাকেই বিক্রি করে দেওয়া হচ্ছে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ফিফা ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামে প্রায় ২০ মিলিয়ন ডলার মূলধনের একটি নতুন প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করছে। এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে প্রায় ৪.২ বিলিয়ন ডলার মূলধন সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই বিনিয়োগকারী খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়েছে আন্তর্জাতিক ব্যাংকিং প্রতিষ্ঠান জেপি মরগানকে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর দাবি, শেয়ার বিক্রি থেকে যে অর্থ আসবে, তা বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে ব্যয় করা হবে। পরিকল্পনা অনুযায়ী, ফিফার ২১১টি সদস্য দেশের প্রতিটি ফুটবল ফেডারেশন তাদের অবকাঠামো উন্নয়ন, নারী ফুটবল এবং তৃণমূল পর্যায়ের ফুটবল বিকাশে এককালীন ২০ মিলিয়ন ডলার পর্যন্ত অনুদান পাবে। ২০৩৫-২০৩৮ মেয়াদে সেই অনুদান বাড়িয়ে ২৪ মিলিয়ন ডলার করারও পরিকল্পনা রয়েছে।

তবে এই পরিকল্পনাকে কোনোভাবেই ভালোভাবে নেয়নি উয়েফা। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, “ফিফা এমন একটি সীমা অতিক্রম করছে, যা কোনো ক্রীড়া সংস্থার অতিক্রম করা উচিত নয়। ফুটবলের শাসনব্যবস্থা কিংবা ঐতিহ্য কোনো কেনাবেচার সম্পদ হতে পারে না। আমরা কেউই ফুটবলের মালিক নই, আর এটি বিক্রি করার অধিকারও ফিফাকে কেউ দেয়নি।” উয়েফার মতে, বিশ্বকাপের মতো ঐতিহ্যবাহী প্রতিযোগিতাকে বিনিয়োগনির্ভর ব্যবসায়িক সম্পদে পরিণত করার চেষ্টা ফুটবলের মৌলিক চেতনাকেই প্রশ্নের মুখে ফেলছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামও ফিফার এই পরিকল্পনার সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “বিশ্বকাপ কোনো বিক্রয়যোগ্য পণ্য নয়। এটি বিশ্বের সেরা ফুটবল প্রতিযোগিতা। আপনি এর যত রূপই দিন না কেন, এর কোনো অংশ বিক্রি করা মানে ফুটবলকেই বিক্রি করে দেওয়া।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি কর্মকর্তাদের নামে সাইবার প্রতারণা: দেশবাসীকে জরুরি সতর্কবার্তা দিল পুলিশ

বিশ্বকাপের বাণিজ্যিকীকরণে ফিফার নতুন পরিকল্পনা, উয়েফার তীব্র সমালোচনা

আপডেট সময় : ০৯:৪৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬