ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

পুনরায় হামলার শিকার হলে কঠোর জবাব দেবে ইরান: সেনাবাহিনী

ইরানি সেনাবাহিনী ভবিষ্যতেও কোনো হামলার শিকার হলে পূর্বের চেয়ে আরও কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা আগের চেয়ে অধিক সতর্ক রয়েছে এবং শত্রুদের যেকোনো হুমকি ও ষড়যন্ত্রের মোকাবিলা করতে সম্পূর্ণ প্রস্তুত।

আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এই বিবৃতির উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, সেনাবাহিনী ইরানের স্বাধীনতা ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় বদ্ধপরিকর এবং শত্রুদের যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে আরও কঠোর প্রতিক্রিয়া দেখাবে।

অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরাইল যদি লেবাননে হামলা বন্ধ না করে, তবে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো চুক্তি সম্ভব নয়। রোববার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

পোস্টে খামেনি লেখেন, ‘যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধের অবসান ঘটাতে যেকোনো চুক্তির প্রধান শর্ত হিসেবে লেবাননের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং জায়নবাদী শাসনের আগ্রাসন সম্পূর্ণ ও নিঃশর্তভাবে বন্ধ করার বিষয়টিকে নির্ধারণ করেছে ইরান।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষেতলালে মালচিং পদ্ধতিতে করলা চাষে কৃষকদের বাম্পার ফলন ও লাভ

পুনরায় হামলার শিকার হলে কঠোর জবাব দেবে ইরান: সেনাবাহিনী

আপডেট সময় : ০২:৩৫:০১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬