ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

শিশু ধর্ষণ মামলায় যুবককে যাবজ্জীবন কারাদণ্ড

চট্টগ্রামের সদরঘাট থানা এলাকায় এক শিশু ধর্ষণের ঘটনায় মো. আকতার সর্দার (২৪) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রোববার চট্টগ্রাম মহানগরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আকতার সর্দার সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার কুকড়াপর্শি এলাকার মো. সাত্তার সর্দারের ছেলে।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বলেন, সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে এই দণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং পরে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ২ জুলাই বিকেলে শিশুটির বাবা-মা কর্মস্থলে থাকার সুযোগে প্রতিবেশী আকতার সর্দার বাড়িতে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে। এরপর কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেয়। ঘটনার চার দিন পর অসুস্থ হয়ে পড়লে শিশুটি তার মাকে পুরো ঘটনা খুলে বলে। পরিবারের সদস্যরা শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেন এবং শিশুর বাবা সদরঘাট থানায় মামলা দায়ের করেন।

তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় ঘোষণা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বগুড়া সিটি করপোরেশনের প্রথম বাজেট ঘোষণা: ১ হাজার ৪১৭ কোটি টাকার প্রস্তাব

শিশু ধর্ষণ মামলায় যুবককে যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০৭:১৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬