ঢাকা ১১:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচের পদে থাকার ‘চুক্তি’ স্বাক্ষর করলেন স্কালোনি!

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা থামছেই না। ২০২৬ বিশ্বকাপ শেষে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তিনি নতুন করে ভাববেন বলে ইঙ্গিত দিয়েছিলেন। তবে সম্প্রতি নিজ শহর পুজাতোতে এক খুদে ভক্তের সঙ্গে তার একটি মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা আর্জেন্টাইন ফুটবল অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

বিশ্বকাপ শেষে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে পুজাতোতে ফিরেছেন স্কালোনি। প্রতিদিন অসংখ্য ভক্ত তার বাড়ির সামনে ভিড় করছেন ছবি বা অটোগ্রাফের আশায়। সেই ভিড়েই ছিল ছোট্ট ফ্রাঙ্কো ওতাভিয়ানি, যে শুধু অটোগ্রাফ নয়, সঙ্গে নিয়ে এসেছিল একটি প্রতীকী ‘চুক্তিপত্র’। কাগজটিতে স্প্যানিশ ভাষায় লেখা ছিল, ‘কনট্রাটো পারা এল মুন্ডিয়াল টোয়েন্টি থার্টি’—অর্থাৎ, ‘২০৩০ বিশ্বকাপের জন্য চুক্তি’। স্কালোনি কোনো দ্বিধা না করে কাগজটিতে স্বাক্ষর করেন। এই মুহূর্তের একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ হলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, স্কালোনির স্বাক্ষর পাওয়ার পর খুদে ফ্রাঙ্কো ক্যামেরার দিকে তাকিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লাউদিও ‘চিকি’ তাপিয়াকে উদ্দেশ্য করে বলে, ‘এবার আপনার পালা।’ এই সরল বার্তাই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে, যা এএফএকে স্কালোনির চুক্তি নবায়নের দায়িত্ব নেওয়ার আহ্বান জানাচ্ছে।

বিশ্বকাপ ফাইনালের পর স্কালোনি বলেছিলেন, বর্তমান চুক্তি অনুযায়ী তিনি ডিসেম্বর পর্যন্ত দায়িত্বে থাকবেন, এরপর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন। তার এই মন্তব্যের পর থেকেই তার থাকা-না-থাকা নিয়ে জল্পনা চলছে। যদিও এএফএ সভাপতি তাপিয়া একাধিকবার প্রকাশ্যে স্কালোনির প্রতি আস্থা প্রকাশ করেছেন এবং তাকে দায়িত্বে ধরে রাখার ইচ্ছার কথাও জানিয়েছেন।

যদিও খুদে ভক্তের হাতে স্বাক্ষর করা এই ‘চুক্তি’র কোনো আইনি মূল্য নেই, এটি ছিল নিছক আবেগের প্রকাশ। তবুও আর্জেন্টিনার সমর্থকদের কাছে ঘটনাটি যেন এক প্রতীকী বার্তা—তারা তাদের প্রিয় কোচকে অন্তত ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ডাগআউটে দেখতে চান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্দীকে ব্রিজের রেলিংয়ে ঠেকিয়ে গুলি করে হত্যার চাঞ্চল্যকর তথ্য দিলেন অবসরপ্রাপ্ত মেজর

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচের পদে থাকার ‘চুক্তি’ স্বাক্ষর করলেন স্কালোনি!

আপডেট সময় : ০৮:২১:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬