জার্মানির রাজধানী বার্লিনে এক মর্মান্তিক ঘটনায় সমকামীদের বার্ষিক শোভাযাত্রায় একটি গাড়ি ঢুকে পড়েছে। এই ঘটনায় একজন নিহত এবং কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ সন্দেহভাজন এক ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে, যার নাম আব্দুল বি। তাকে ধরতে ব্যাপক তল্লাশি অভিযান চলছে।
পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান নাথ জানিয়েছেন, সন্দেহভাজনকে শনাক্ত করা গেলেও এখনো তাকে আটক করা সম্ভব হয়নি। তাকে খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং সন্দেহভাজনের উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি; তদন্তের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জনসাধারণকে কোনো তথ্য থাকলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করেছে। স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে তিয়ারগার্টেন পার্কের আহোরেনস্টেইগ সড়কে এই ঘটনা ঘটে। নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয় এবং সমকামীদের নির্ধারিত শোভাযাত্রাও বাতিল করা হয়।
রিপোর্টারের নাম 























