ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু: নতুন নিয়ম ও হজযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

আগামী ২৭ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন প্রক্রিয়া। এই নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত হজ কার্যক্রমের রোডম্যাপ অনুযায়ী ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই সময়সূচি ঘোষণা করেছে।

প্রাথমিক নিবন্ধনের জন্য হজযাত্রীদের সাড়ে তিন লক্ষ টাকা জমা দিতে হবে। সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে এই নিবন্ধন সম্পন্ন করা যাবে। প্রাথমিক নিবন্ধনের পর চলতি বছরের ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজ মূল্যের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। প্রাথমিক নিবন্ধনের পূর্বে হজযাত্রীদের অবশ্যই ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে।

সরকারি মাধ্যমে ই-হজ সিস্টেমে ইউজার তৈরি করে যে কেউ নিজেই নিবন্ধন করতে পারবে। এছাড়াও, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম অফিস এবং ঢাকা হজ অফিসে হজের নিবন্ধন করা যাবে। সরকারি মাধ্যমে নিবন্ধনের জন্য সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে টাকা জমা দিতে হবে। বেসরকারি মাধ্যমের হজযাত্রীদের হজ কার্যক্রম-সংশ্লিষ্ট ব্যাংকে এজেন্সির নির্ধারিত হিসাবে টাকা জমা দিতে হবে। এজেন্সির ব্যাংক হিসাবের তথ্য হজ পোর্টালে সংশ্লিষ্ট এজেন্সির প্রোফাইলে পাওয়া যাবে।

তবে, ১৫ বছরের কম বয়সী কোনো ব্যক্তি, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত (যেমন: হৃদযন্ত্র, ফুসফুস, লিভার বা কিডনি রোগ, স্নায়ুবিক বা মানসিক ব্যাধি, ডিমেনশিয়া), কেমোথেরাপি বা বায়োলজিক্যাল থেরাপি অথবা রেডিওথেরাপি নিচ্ছেন এমন ব্যক্তিরা হজে যেতে পারবেন না। এছাড়াও, জনস্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে এমন সক্রিয় সংক্রামক রোগ যেমন—যক্ষ্মা ও হেমোরেজিক ফিভারে আক্রান্ত ব্যক্তিরাও হজে অংশগ্রহণের অযোগ্য বলে বিবেচিত হবেন। গর্ভাবস্থার শেষ দুই মাস ও ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় কোনো মহিলা হজযাত্রী ফিটনেস সনদ পাবেন না।

উল্লেখ্য, প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীদের আবশ্যিকভাবে প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরণ এবং হজ প্যাকেজ নির্বাচন করতে হবে। এছাড়া, ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ-সম্বলিত পাসপোর্ট থাকা আবশ্যক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারেন বাংলাদেশিরা

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু: নতুন নিয়ম ও হজযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

আপডেট সময় : ০৬:০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬