কুয়েত স্পষ্টভাবে জানিয়েছে যে তারা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে জড়িত নয় এবং তাদের ভূখণ্ড, আকাশসীমা বা জলসীমা ব্যবহারের অনুমতি কাউকে দেওয়া হয়নি। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রেক্ষিতে কুয়েত সরকার এই আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে।
প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় কুয়েত ও বাহরাইন গোপনে বিমান হামলা পরিচালনা করেছে। এতে আরও উল্লেখ করা হয় যে, চলতি মাসের শুরুতে ইরানের কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয় এবং সংযুক্ত আরব আমিরাত গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে। তবে, যুক্তরাষ্ট্রে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত শেখা আল-জেইন আল-সাবাহ এই অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি চিঠির মাধ্যমে ওয়াল স্ট্রিট জার্নালকে নিশ্চিত করেছেন যে, কুয়েত কোনোভাবেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেয়নি এবং আক্রমণাত্মক কোনো অভিযানের জন্য তাদের ভূখণ্ড ব্যবহারের অনুমতিও দেওয়া হয়নি। কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনার এই তথ্য প্রকাশ করেছে।
রিপোর্টারের নাম 
























