ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

প্রবাসীদের জন্য হজ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন চালু হচ্ছে

ঢাকার আশকোনা হজ ক্যাম্পে প্রবাসীদের জরুরি প্রয়োজনে অবস্থান ও রাত্রিযাপনের সুবিধার জন্য ১০০ শয্যার একটি পৃথক আবাসন ব্যবস্থা চালু করা হচ্ছে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এই ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং ধর্মমন্ত্রীর প্রস্তাবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এই উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে।

মন্ত্রী জানান, বর্তমানে ওয়েজ আর্নার্স সেন্টারে ৪৯ জনের থাকার ব্যবস্থা রয়েছে। তবে, আকস্মিক ফ্লাইট বাতিল বা অন্য কোনো সংকটকালীন মুহূর্তে প্রবাসীদের ভোগান্তি কমাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হজ ক্যাম্পে এই অতিরিক্ত ১০০টি শয্যার ব্যবস্থা করা হবে। এর মধ্যে পুরুষদের জন্য ৫০টি এবং নারীদের জন্য পৃথক ৫০টি বেড থাকবে। এই উদ্যোগের অর্থায়ন করবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার প্রবাসীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে বদ্ধপরিকর। যুদ্ধ বা বৈরি আবহাওয়ার কারণে ফ্লাইট বিলম্ব বা বাতিলের মতো পরিস্থিতিতে প্রবাসীরা যে আবাসন সংকটে পড়েন, হজ ক্যাম্পে এই শয্যা ব্যবস্থা তাদের দুর্ভোগ অনেকাংশে লাঘব করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারেন বাংলাদেশিরা

প্রবাসীদের জন্য হজ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন চালু হচ্ছে

আপডেট সময় : ০৬:০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬