দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৯০ জন এবং হাম শনাক্ত হয়েছে ১৭০ জন, সব মিলিয়ে নতুন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৬০ জন। সরকারি হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৮২০ শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে, যার মধ্যে ৯৫ জন নিশ্চিত হামে এবং বাকি ৭২৫ জন হামের উপসর্গে মারা গেছে। এখন পর্যন্ত মোট আক্রান্ত শিশুর সংখ্যা এক লাখ ৩৯ হাজার ১৯৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ২৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে এক লাখ ২৩ হাজার ৭৫৩ শিশু। নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ১৫ হাজার ৪৪২ জন। এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৬ হাজার ২৩৯ শিশু এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ২ হাজার ৪৬৭ শিশু। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মধ্যে দুজন ময়মনসিংহ বিভাগের, এবং ঢাকা ও বরিশাল বিভাগের একজন করে রয়েছে। ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৬৩ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে, যার মধ্যে ৬২ জন নিশ্চিত হামের রোগী।
রিপোর্টারের নাম 



















