ঢাকা ০১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

পর্যটন শিল্পের নতুন দুয়ার খুলতে পারে কিশোরগঞ্জের পাটুলীঘাট

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পাটুলীঘাট পর্যটন শিল্পে সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিতে পারে। এই অঞ্চলটি হাওর অঞ্চলের যাতায়াতের অন্যতম প্রধান প্রবেশদ্বার হিসেবে পরিচিত। এর নৈসর্গিক সৌন্দর্য এবং ঘোড়াউত্রা নদীর অববাহিকার মনোরম পরিবেশের কারণে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। বর্ষাকালে বিস্তীর্ণ হাওরের জলরাশি, নৌকা ভ্রমণ, সূর্যোদয় ও সূর্যাস্তের নয়নাভিরাম দৃশ্য এবং নদী তীরের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে এখানে সারা বছরই সৌন্দর্য পিপাসু পর্যটকদের ভিড় লেগে থাকে।

হাওরের প্রতিটি মুহূর্তই উপভোগ্য। বৈশাখে ফসল তোলার মৌসুমে প্রকৃতির নতুন রূপ এবং হাওরাঞ্চলের মানুষের জীবন-জীবিকার ব্যস্ততা এক অনবদ্য সারল্যে ভরপুর। হাওরবাসীদের গোয়ালভরা গরু, গোলাভরা ধান, গরু বা মহিষের বাথান, হাঁসের খামার, পানি শুকিয়ে যাওয়ার পর নিম্নাঞ্চলে মাছ ধরা এবং পাখিদের কলকাকলি এক সৃজনশীল মোহময়তার সৃষ্টি করে। শীতকালে কুয়াশাচ্ছন্ন হাওরে অতিথি পাখির অবাধ বিচরণ দেখা যায়। বর্ষাকালে হাওরের ছোট ছোট দ্বীপের মতো বাড়িঘরগুলো এক ভিন্ন রূপ ধারণ করে। শেষ বিকালে সূর্যাস্তের মায়াবী দৃশ্য, গোধূলির শেষ বেলায় পানকৌড়িদের সারি বেঁধে নীড়ে ফেরা কিংবা মায়াবী স্নিগ্ধতায় দূর আকাশ থেকে নেমে আসা জোছনার হৃদয়কাড়া সৌন্দর্য সবকিছুই যেন প্রকৃতির এক অকৃপণ দান।

সাতটি জেলার ৭ লাখ ৮৪ হাজার হেক্টর জলাভূমিতে ৪২৩টি হাওর নিয়ে হাওরাঞ্চল গঠিত। এর মধ্যে সুনামগঞ্জ জেলায় সর্বোচ্চ ১৩৩টি এবং কিশোরগঞ্জ জেলায় দ্বিতীয় সর্বোচ্চ ১২২টি হাওর রয়েছে। বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের ঘোড়াউত্রা নদীর অববাহিকায় অবস্থিত এই পাটুলী ঘাট হাওর অঞ্চলের যাতায়াতের অন্যতম প্রধান প্রবেশদ্বার। হাওর পর্যটনের বিকাশে যথেষ্ট সম্ভাবনা থাকা সত্ত্বেও, সরকারি ও বেসরকারিভাবে যথাযথ উদ্যোগ এবং পরিকল্পনার অভাবে এই পর্যটন কেন্দ্রটি সেভাবে বিকশিত হতে পারছে না। সঠিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা গেলে বাজিতপুর অঞ্চলের এই হাওরঘেরা পাটুলী ঘাট দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে। যা দেশের পর্যটনশিল্প বিকাশে ইতিবাচক ভূমিকার পাশাপাশি হাওরবাসীর জন্য বিকল্প আয়ের উৎস সৃষ্টি, হাওরের পরিবেশ উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণেও অনন্য ভূমিকা রাখতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যানবাহনের অবাধ চলাচল ও অবৈধ স্থাপনা: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ায় তীব্র যানজট

পর্যটন শিল্পের নতুন দুয়ার খুলতে পারে কিশোরগঞ্জের পাটুলীঘাট

আপডেট সময় : ১০:২৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬