ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

রাজনীতিতে যোগ দেবেন কিনা, ককরোচ পার্টির নেতাদের কৌতূহল

ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি) টানা ৩৬ দিনের আন্দোলন শেষে জয়লাভ করেছে, যার ফলে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন এবং আন্দোলনকারীরা ঘরে ফিরে গেছেন। এই সফল আন্দোলনের নেতৃত্ব দেওয়া সিজেপি নেতারা রাজনীতিতে যোগ দেবেন কিনা, তা নিয়ে সর্বমহলে কৌতূহল তৈরি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-র এক সাক্ষাৎকারে সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা জানিয়েছেন, ককরোচ জনতা পার্টি আপাতত পূর্ণকালীন রাজনীতিতে যোগ দিচ্ছে না। তাদের বর্তমান লক্ষ্য দেশজুড়ে যুবভিত্তিক তৃণমূল আন্দোলনকে আরও শক্তিশালী করা। আশুতোষ রাঙ্কা বলেন, আপাতত তিনি বাড়ি ফিরে বিশ্রাম নিতে চান। তবে ভবিষ্যতে রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, ‘ভারতে কোনো কিছুই কখনো পুরোপুরি নাকচ করা যায় না।’

মুখপাত্র সৌরভ দাস স্পষ্ট করে বলেছেন যে, বর্তমানে রাজনৈতিক দল গঠন তাদের লক্ষ্য নয়। তিনি জানান, দেশে বহু রাজনৈতিক দল থাকলেও তরুণদের প্রত্যাশা পূরণে তারা ব্যর্থ হয়েছে। তাই সিজেপি এমন একটি গণআন্দোলন গড়ে তুলতে চায়, যাতে যে দলই ক্ষমতায় থাকুক, তরুণদের দাবি পূরণে বাধ্য হয়। রাঙ্কা জানান, সরকারের সঙ্গে শেষ দফার বৈঠকে বাকি দাবিগুলোর বিষয়ে দ্রুত সমঝোতা হয়। শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া সংগঠক ও আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো প্রত্যাহারের বিষয়েও সরকার নীতিগতভাবে সম্মত হয়েছে বলে তিনি দাবি করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুরক্ষাই প্রথম: শিশুর নিরাপদ শৈশবকে জাতীয় অগ্রাধিকারের দাবি

রাজনীতিতে যোগ দেবেন কিনা, ককরোচ পার্টির নেতাদের কৌতূহল

আপডেট সময় : ১২:৩৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬