বান্দরবানের থানচি উপজেলায় সাঙ্গু নদীর পর্যটন এলাকায় একটি ইঞ্জিন চালিত নৌকা ডুবে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। এই ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় বড়পাথর এলাকায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিস, থানচি থানা, বিজিবি এবং স্থানীয় লোকজন উদ্ধার অভিযান শুরু করেছেন।
জানা গেছে, শুক্রবার বেলা তিনটার দিকে ১৩ সদস্যের একটি পর্যটক দল থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার এলাকা হয়ে টেন্ডুমুখ এলাকায় বেড়াতে যায়। সেখান থেকে দুটি নৌকাযোগে বড়পাথর এলাকায় পৌঁছানোর পর সাঙ্গু নদীর অতিরিক্ত স্রোতের কারণে একটি নৌকা ডুবে যায় এবং এতে থাকা এক পর্যটক নিখোঁজ হন।
থানচি থানার অফিসার ইনচার্জ কানন সরকার নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, পুলিশের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। থানচির ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার লিডার পিয়ার মোহাম্মদ জানিয়েছেন, খবর পাওয়া মাত্রই তাদের একটি দল বিজিবির সঙ্গে যৌথভাবে উদ্ধার কাজে যোগ দিয়েছে।
রিপোর্টারের নাম 
























