ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগে সোনম ওয়াংচুকের প্রতিক্রিয়া: ‘গণতন্ত্রের বিজয়’

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর জলবায়ু কর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক এটিকে ‘গণতন্ত্রের বিজয়’ হিসেবে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বলেন, এটি রাস্তা থেকেই গণতন্ত্রের জয়। শান্তি, ধৈর্য ও অধ্যবসায়ের ফল এই বিজয়।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর হাসপাতাল শয্যা থেকে ‘ভি’ চিহ্ন দেখিয়ে তোলা একটি ছবি প্রকাশ করেন ওয়াংচুক। একই সঙ্গে তিনি আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং দেশের তরুণ প্রজন্মকে অভিনন্দন জানান। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের নাগরিকদের ভয় কাটিয়ে আন্দোলনে সামিল হওয়ার জন্য তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

সোনম ওয়াংচুক আরও বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মধ্য দিয়ে আন্দোলনের লক্ষ্য এখন ‘জবাবদিহি’ থেকে ‘শিক্ষা ব্যবস্থার সংস্কার’-এর দিকে এগিয়ে যাবে। গত ২৮ জুন সিজেপির ডাকা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনে যোগ দেন সোনম ওয়াংচুক। তিনি টানা ২৬ দিন অনশন করেন এবং গত বৃহস্পতিবার রাতে তা প্রত্যাহার করেন। সরকার সংসদে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস, আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের বিষয়ে আশ্বাস দেওয়ার পর তিনি অনশন ভঙ্গ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর পদত্যাগে উল্লাস, যন্তর মন্তরে ‘স্বৈরাচার পরাজিত’ স্লোগান

শিক্ষামন্ত্রীর পদত্যাগে সোনম ওয়াংচুকের প্রতিক্রিয়া: ‘গণতন্ত্রের বিজয়’

আপডেট সময় : ০৬:১১:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬